অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতে বাবরি রায়ের পর উপাসনালয় আইন কার্যকরের দাবি মাহমুদ মাদানির

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মে ২০২৬ শনিবার: অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় মুসলিম সমাজ শান্তির স্বার্থে মেনে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানিতবে এরপর একের পর এক ধর্মীয় স্থানকে ঘিরে নতুন মামলা ও বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এসব ঘটনায় ১৯৯১ সালের উপাসনালয় (বিশেষ বিধান) আইন-এর কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে।

নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া-তে জমিয়ত উলেমা-ই-হিন্দ আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেন মাদানি। অনুষ্ঠানে সহযোগিতা করে সোসাইটি ফর অ্যাওয়ারনেস অ্যান্ড লিগ্যাল এইড (শ্যামলা)। সেখানে তিনি বলেন, বাবরি মসজিদ মামলার রায় মুসলিমরা তীব্র আপত্তি থাকা সত্ত্বেও মেনে নিয়েছিল বলেই সেটি ঐতিহাসিক গুরুত্ব পেয়েছে।

মাদানি জানান, অযোধ্যা রায়ের আগে আদালতের বাইরে সমাধানের চেষ্টাও হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে বাবরি মসজিদের পর আর নতুন কোনো ধর্মীয় বিরোধ সামনে আনা হবে না। কিন্তু পরে আদালতের মাধ্যমে ধারাবাহিকভাবে নতুন মামলা সামনে আসছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, উপাসনালয় আইন কার্যকর থাকলে আদালতে এ ধরনের নতুন বিতর্কিত মামলা কেন গ্রহণ করা হচ্ছে। ১৯৯১ সালের ওই আইন অনুযায়ী, অযোধ্যা ছাড়া দেশের অন্য সব উপাসনালয়ের ধর্মীয় চরিত্র ১৯৪৭ সালের ১৫ আগস্ট যেমন ছিল, তেমনই বজায় রাখার কথা বলা হয়েছে।

মাদানির এই বক্তব্য আসে মধ্যপ্রদেশ হাইকোর্টের ভোজশালা-কামাল মওলা মসজিদ কমপ্লেক্স সংক্রান্ত রায়ের দিন। ওই রায়ে স্থানটিকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানে শুক্রবারের জুমার নামাজের দীর্ঘদিনের ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সেমিনারে জমিয়ত উলেমা-ই-হিন্দ এ ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ বাবরি মসজিদ জাজমেন্ট অ্যান্ড দ্য কেস অফ দ্য প্লেসেস অফ ওরশিপ (স্পেশাল প্রভিশনস) অ্যাক্ট ১৯৯১ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় ও ইসমাইল ফারুকী মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ের বিশ্লেষণ তুলে ধরা হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, আদালতের কিছু ব্যাখ্যা ধর্মীয় স্থানগুলোর সাংবিধানিক সুরক্ষাকে দুর্বল করেছে। এছাড়া সাম্প্রতিক কিছু রায়ের কারণে বারাণসী ও মথুরার মতো স্থানের মসজিদ নিয়ে নতুন দাবি তোলার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

রিপোর্টে আরও অভিযোগ করা হয়, বিচারব্যবস্থা ক্রমেই সংখ্যাগরিষ্ঠতাবাদের দিকে ঝুঁকে পড়ায় মুসলিমদের ধর্মীয় স্থানগুলো আইনিভাবে অরক্ষিত, সাংস্কৃতিকভাবে বিতর্কিত এবং রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তবে জমিয়তের পক্ষ থেকে জানানো হয়, ভোজশালা মামলার রায়ের দিনই প্রতিবেদন প্রকাশ পাওয়া সম্পূর্ণ কাকতালীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী সালমান খুরশিদতিনি বলেন, বাবরি মসজিদ রায়ের কিছু পর্যবেক্ষণ মুসলিম পক্ষের জন্য শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করেছে।

এদিকে আইনি বিশেষজ্ঞ ফায়জান মুস্তফা বলেন, ভোজশালার রায়ের সঙ্গে বাবরি মামলার কিছু মিল থাকলেও এটি মালিকানা সংক্রান্ত মামলা ছিল না। তাঁর মতে, বিষয়টি ভবিষ্যতে উচ্চ আদালতে আরও আইনি পর্যালোচনার মুখে পড়তে পারে।

অনুষ্ঠানের শেষে জমিয়ত উলেমা-ই-হিন্দ আদালতগুলোর প্রতি ১৯৯১ সালের উপাসনালয় আইন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানায়, যাতে অতীতের ধর্মীয় বিরোধকে কেন্দ্র করে নতুন আইনি সংঘাত সৃষ্টি না হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে