অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতের বিশ্বকাপে দল না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত বিসিবির

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জানুয়ারী ২০২৬: ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয় বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে জানানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুখোমুখি অবস্থানে চলে যাওয়ার পরই এই সিদ্ধান্ত আসে। নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবির পক্ষ থেকে প্রশ্ন তোলার দাবি উঠেছিল। বিসিবি জানিয়েছিল, এ বিষয়ে আইসিসির কাছে চিঠি দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় বিসিবি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, বর্তমান অবস্থায় ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি প্রস্তুত করা হয়েছে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি থাকতেই এই সিদ্ধান্ত এলো।

ঘটনার সূত্রপাত গতকাল শনিবার। বিসিসিআইয়ের ওপর আগে থেকেই চাপ ছিল, যেন কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে অংশ না নেন। সেই চাপের মুখে শনিবার বিসিসিআই থেকে নির্দেশনা যায় মোস্তাফিজকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপর কলকাতা কর্তৃপক্ষ জানায়, আসন্ন আইপিএলে বাংলাদেশি এই পেসারকে আর খেলানো সম্ভব নয়।

এ ঘটনার পর শনিবার রাতে দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে বিসিবির ১৭ জন পরিচালক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ ৪ জানুয়ারি আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি।

আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী শুধু পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। তবে আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে নেয়, তাহলে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের ম্যাচগুলোও শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত