অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতেই খেলতে হবে : ২৪ ঘণ্টার সময় পেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ জানুয়ারী ২০২৬: নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানিয়েছে, ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতেই খেলতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে সংস্থাটি।

গতকাল আইসিসির ভার্চুয়াল বোর্ড সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ নিয়ে ভিডিও কনফারেন্সে বোর্ড সভা অনুষ্ঠিত হয় এবং সেখানেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি স্পষ্ট করে জানায়, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আসবে না।

জানা গেছে, বোর্ড সভায় এ বিষয়ে ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও, তা কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে খেলতে সম্মত না হলে, গ্রুপ সি-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থাকায় স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে সুযোগ পায়নি। তবে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী হওয়ায় তারাই এখন প্রথম বিকল্প।

আইসিসি বোর্ড জানায়, টুর্নামেন্ট শুরু হওয়ার এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন বাস্তবসম্মত নয়। কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়াই সূচি বদলালে ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টের জন্য ভুল নজির তৈরি হবে এবং এতে সংস্থার নিরপেক্ষতা ও টুর্নামেন্টের মর্যাদা প্রশ্নের মুখে পড়তে পারে। আইসিসির দাবি, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আইসিসির এক মুখপাত্র বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে। এ সময় স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজকদের আনুষ্ঠানিক নিশ্চয়তাসহ বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। সব মূল্যায়নে দেখা গেছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই।

আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা। এছাড়া আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ উপস্থিত ছিলেন। সহযোগী সদস্য দেশগুলোর পক্ষ থেকে পরিচালক মুবাশশির উসমানি ও মাহিন্দা ভল্লিপুরমও সভায় ছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই মূলত এই বিতর্কের সূচনা হয়। এর পরদিনই বিসিবি আইসিসিকে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতের বিশ্বকাপে খেলতে যাবে না এবং ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানায়। এরপর দুই দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিসিবি বারবার নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরলেও আইসিসি প্রতিবারই বলেছে, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার অবস্থানে বাংলাদেশ অনড় থাকলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত