আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের ঋণগ্রহীতাদের মধ্যেই খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। ২০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া ৫ হাজার ১১৩টি প্রতিষ্ঠানের মধ্যে বিপুল অংশ খেলাপিতে পরিণত হয়েছে, যা মোট খেলাপি ঋণের প্রায় ৬০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের নেওয়া মোট ঋণের পরিমাণ ৮ লাখ ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৫০৪ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৭ লাখ ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের কাছে বিতরণ করা হয়েছে ৮ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৪৬ দশমিক ৩১ শতাংশ। এ শ্রেণির গ্রাহকদের মধ্যেই ৫ হাজার ১১৩টি প্রতিষ্ঠান খেলাপিতে পরিণত হয়েছে এবং তাদের কাছে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
বিশ্লেষণে আরও উঠে এসেছে, বড় অংশের খেলাপি ঋণ ব্যাংক জালিয়াতি বা অনিয়মের মাধ্যমে নেওয়া হয়েছে। এসব অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছে এবং কিছু অর্থ ব্যবসায় ব্যবহার না করে অন্যত্র সরিয়ে নেওয়ায় ঋণ পরিশোধ সম্ভব হয়নি।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ২০ কোটি টাকার বেশি ঋণখেলাপি প্রতিষ্ঠান ছিল ২ হাজার ৬৫৩টি, যা এক বছরের ব্যবধানে বেড়ে ৫ হাজার ১১৩-এ দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে বেড়েছে ২ হাজার ৪৬০টি প্রতিষ্ঠান বা প্রায় ৯২ দশমিক ৭৩ শতাংশ।
খাতভিত্তিক তথ্য অনুযায়ী: ২০–৩০ কোটি টাকা ঋণগ্রহীতা: মোট ঋণ ১ লাখ ৭ হাজার ৩০০ কোটি টাকা; খেলাপি ১ হাজার ৫৩৩ প্রতিষ্ঠান; খেলাপি ঋণ ৩৭ হাজার ৯৮৪ কোটি টাকা (৩৫.৪০%)। ৩০–৪০ কোটি টাকা ঋণগ্রহীতা: মোট ঋণ ৮৩ হাজার ৬০০ কোটি টাকা; খেলাপি ৯৩০ প্রতিষ্ঠান; খেলাপি ঋণ ৩২ হাজার ৩৫৩ কোটি টাকা (৩৮.৭০%)। ৪০–৫০ কোটি টাকা ঋণগ্রহীতা: মোট ঋণ ৭০ হাজার ১০০ কোটি টাকা; খেলাপি ৬৬৩ প্রতিষ্ঠান; খেলাপি ঋণ ৩০ হাজার ১৪৩ কোটি টাকা (৪৩%)। ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতা: মোট ঋণ ৫ লাখ ৬১ হাজার ৮০০ কোটি টাকা; খেলাপি ১ হাজার ৮৭টি প্রতিষ্ঠান; খেলাপি ঋণ ২ লাখ ৩২ হাজার ২৪ কোটি টাকা (৪১.৩০%)।
সবচেয়ে বেশি খেলাপির প্রবণতা দেখা গেছে ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন ঋণ বিতরণের তুলনায় খেলাপি হওয়ার হার বেশি হারে বাড়ছে, যা ব্যাংক খাতের জন্য বড় ঝুঁকির ইঙ্গিত।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা