আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক আলফালাহ লিমিটেড’ তাদের বাংলাদেশে পরিচালিত কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদন মিলেছে। শুক্রবার ২৭ মার্চ ২০২৬ করাচিতে অনুষ্ঠিত ব্যাংকটির ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কার্যবিবরণী থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলার (৪৭.৫ মিলিয়ন) মূল্যে বাংলাদেশে তাদের ব্যবসা বিক্রি করবে ব্যাংক আলফালাহ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮০ কোটি টাকা। তবে চূড়ান্ত হস্তান্তরের সময় উভয় ব্যাংকের সমঝোতা ও প্রচলিত আইন অনুযায়ী এ মূল্যে কিছুটা পরিবর্তন হতে পারে।
যদিও শেয়ারহোল্ডারদের অনুমোদন মিলেছে, তবুও চুক্তি কার্যকর করতে এখনও কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। এর জন্য স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।
ব্যাংক আলফালাহ বর্তমানে তাদের আন্তর্জাতিক কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় তারা আফগানিস্তানে তাদের কার্যক্রম ‘গজানফর ব্যাংক’-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংক এশিয়া এর আগে বাংলাদেশে একাধিক বিদেশি ব্যাংকের কার্যক্রম অধিগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব নোভা স্কটিয়া, এমসিবি বাংলাদেশ এবং স্কটিয়া ব্যাংক। ব্যাংক আলফালাহর কার্যক্রম অধিগ্রহণ সম্পন্ন হলে এটি হবে তাদের চতুর্থ বিদেশি ব্যাংক অধিগ্রহণ।
বর্তমানে বাংলাদেশে ব্যাংক আলফালাহর ৭টি শাখা রয়েছে। এই অধিগ্রহণের মাধ্যমে ব্যাংক এশিয়া তাদের ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহক সেবার পরিধি আরও বাড়াতে পারবে বলে মনে করছে। অন্যদিকে, পাকিস্তান ও আরব আমিরাতে নিজেদের ব্যবসা শক্তিশালী করতেই আলফালাহ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা