অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ব্যাংকঋণের ওপর বেসরকারি বিনিয়োগে বাধা হতে পারে : আইসিএবি

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ জুন ২০২৬ রবিবার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সরকারি পরিকল্পনা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার ১৩ জুন ২০২৬ রাজধানীর সিএ ভবনে ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২০২৭-এর ওপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইসিএবি নেতারা এ মন্তব্য করেন।

আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আহরণ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারি খাতের উন্নয়নের প্রতিফলন রয়েছে। তবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত সংস্কার এবং কর প্রশাসনের দক্ষতা বাড়ানো জরুরি।

তিনি জানান, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির মধ্যে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি খাতের ঋণপ্রবাহ সীমিত করতে পারে এবং বিনিয়োগে বাধা সৃষ্টি করতে পারে।

আইসিএবি কর ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, ব্যবসাবান্ধব পরিবেশ এবং বিনিয়োগবান্ধব নীতিকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, কর প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

সংস্থাটি জানায়, তাদের দেওয়া বেশ কয়েকটি প্রাক-বাজেট প্রস্তাব এবারের অর্থবিলে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম কর বিলোপ, আগামী পাঁচ বছরের জন্য করহার নির্ধারণ, নিবন্ধিত স্টার্টআপের জন্য কর প্রণোদনা, কর ফেরতের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং কর আপিলে বাধ্যতামূলক জমার পরিমাণ কমানো। আইসিএবির মতে, এসব উদ্যোগ ব্যবসা পরিচালনা সহজ করবে এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করবে।

এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতি, স্থানীয় উৎপাদিত পণ্যের ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন এবং কাস্টমস আইনে মুক্ত বাণিজ্য অঞ্চল-সংক্রান্ত বিধান সংযোজনকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে উৎপাদক, আমদানিকারক ও সরবরাহকারীদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রয়ের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর আরোপ মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে বলে সতর্ক করেছে আইসিএবি। পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়ন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য বাস্তব সমস্যা সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

আইসিএবি কর নির্ধারণ, আপিল ও বিকল্প বিরোধ নিষ্পত্তিতে অনলাইন শুনানি চালু, কর প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন এবং সরকারি ব্যয়ের ওপর কঠোর নজরদারি ও নিরীক্ষা জোরদারের সুপারিশ করেছে।

সংবাদ সম্মেলনে এন কে এ মবিন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও আইসিএবির যৌথ উদ্যোগে চালু হওয়া ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) কর প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং রাজস্ব আহরণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামালসহ কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আইসিএবির কাউন্সিল সদস্য ও ট্যাক্সেশন অ্যান্ড করপোরেট লজ কমিটির চেয়ারম্যান এম বিএম লুৎফুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা কামাল এবং প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সরকার নাহিদুল ইসলাম।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।