অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিসিবির সভাপতি তামিম ইকবাল : নির্বাচিত হয়েই পদত্যাগ সীমান্তের

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুন ২০২৬ সোমবার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এতদিন তিনি অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। নতুন নির্বাচনের মাধ্যমে এখন তিনি বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরিতে ২৩ জন নির্বাচিত পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত ২ জনসহ মোট ২৫ জন পরিচালক নিয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে তামিমের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট পড়ে। তামিম সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। পরাজিত হন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ আহমেদ।

নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রাব্বানী, ডা. সরকার মাহবুব আহমেদ ও সাকিফ আহমেদ সালাম।

তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট। আসিফ রাব্বানী ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পান ৬৮ ভোট করে। শাহনিয়ান তানিম ও ফাহিম সিনহা পান ৬৬ ভোট, সাকিফ আহমেদ সালাম ৬৫, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. সরকার মাহবুব আহমেদ পান ৪১ ভোট।

এ ছাড়া ক্যাটাগরি-১ থেকে সাতজন এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি নির্বাচনের আগে এনএসসি কোটায় সরফরাজ আহমেদ ও রুহুল আমিনকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। জানা গেছে, ফাহিম সিনহা দুই সহ-সভাপতির একজন হচ্ছেন।

এদিকে পরিচালক নির্বাচিত হওয়ার একদিন পরই রাজশাহী অঞ্চলের প্রতিনিধি মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করেছেন। বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র।

পদত্যাগপত্রে সীমান্ত বলেন, পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হওয়ায় বিসিবির পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আসন্ন বিশ্বকাপে ভুভুজেলা বাজানো যাবে না : জানাল ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়ামের নতুন আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আলোচনায় আসে লম্বা প্লাস্টিকের ভুভুজেলা বাঁশি। এরপরের বিশ্বকাপগুলোতেও

কাবাডির অগ্রগতিতে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ৫ কোটি টাকার অনুমোদন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ

বিশ্বকাপ সম্প্রচার আলোচনায় বিটিভি ও দুই বেসরকারি চ্যানেল

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি মাত্র নয় দিন। কিন্তু দেশের ১৮ কোটি মানুষ এখনো নিশ্চিত নন, কোন টিভি চ্যানেলে খেলা দেখবেন। পার্শ্ববর্তী ভারতেও একই অনিশ্চয়তা ছিল। তবে শেষ মুহূর্তে ফিফার সঙ্গে সমঝোতায় পৌঁছে জি এন্টারটেইনমেন্ট বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে। বাংলাদেশে এখনো সম্প্রচার নিয়ে

অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ স্থগিতের মুখে কানাডা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”