অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য : আইসিসি ও ছোট দেশগুলো চাপে

ছবি : ইন্টারনেট

সংস্কার ৮ জানুয়ারী ২০২৬: বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব ও আধিপত্য দিন দিন বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। সমালোচকদের মতে, ভারত এবং দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের (বিসিসিআই) একচ্ছত্র ক্ষমতা ক্রিকেটের মাঠ ছাড়িয়ে প্রশাসন, নীতি নির্ধারণ এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যারিয়ার পর্যন্ত প্রভাব ফেলছে। এতে ছোট ও অর্থনৈতিকভাবে দুর্বল ক্রিকেট খেলুড়ে দেশগুলো ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছে।

ভারতীয় দলের মাঠের সাফল্য এবং বিপুল ক্রিকেটপ্রেমী জনগোষ্ঠীর কারণে বিসিসিআই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আইসিসির মোট আয়ের প্রায় ৭০ শতাংশই আসে বিসিসিআই থেকে, যার বড় অংশ আইপিএল কেন্দ্রিক। ফলে কাগজে-কলমে আইসিসি সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলেও বাস্তবে বিসিসিআইয়ের প্রভাবই বেশি কার্যকর, এমন অভিযোগ দীর্ঘদিনের।

এই প্রভাবের একটি বড় উদাহরণ তুলে ধরেছেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারত নির্ধারিত সময়ের চেয়ে কম ওভার করলেও শাস্তি এড়াতে তার ওপর চাপ দেওয়া হয়েছিল। ২১ বছরের বেশি সময় আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করা ব্রড বলেন, ভারতীয় বোর্ডের অর্থনৈতিক শক্তির কারণে আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্রমেই রাজনৈতিক হয়ে পড়েছে।

সমালোচনায় আরও উঠে এসেছে বিসিসিআইয়ের অভ্যন্তরীণ কাঠামো ও স্বার্থের সংঘাতের বিষয়টি। একটি বেসরকারি সংস্থা হয়েও বোর্ডটি ভারতের দুর্নীতি দমন আইন ও তথ্য জানার অধিকার আইনের আওতার বাইরে থেকেছে। একসময় বোর্ড প্রেসিডেন্টের আইপিএলে দল মালিকানার সুযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়।

বিসিসিআইয়ের প্রভাবের কারণে অতীতে আম্পায়ার অপসারণ, খেলোয়াড়ের শাস্তি প্রত্যাহারের হুমকি এবং প্রযুক্তিগত সংস্কার আটকে দেওয়ার অভিযোগও রয়েছে। ২০০৮ সালে ডিআরএস পদ্ধতি বাধ্যতামূলক করার উদ্যোগে তারা আপত্তি তোলে এবং অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির প্রচেষ্টাতেও ভেটো দেয় বলে অভিযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার টনি গ্রেগের ভাষায়, কিছু ক্ষেত্রে বিসিসিআই ছোট দেশগুলোকে ভোট দেওয়ার নির্দেশও দিয়েছে।

এদিকে আইসিসির দুর্নীতি দমন শাখার তথ্য অনুযায়ী, ম্যাচ ফিক্সিং তদন্তের বড় একটি অংশের সঙ্গে ভারতের নাম জড়িত। জুয়া সংক্রান্ত কঠোর আইন না থাকায় দেশটি দুর্নীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও উল্লেখ করা হয়েছে।

এই আধিপত্যের সাম্প্রতিক শিকার হিসেবে আলোচনায় এসেছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের নাম। আইপিএলে রেকর্ড মূল্যে দলে নেওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে বাদ দিতে হয়। এ ঘটনায় ভারতীয় রাজনৈতিক ও উগ্রবাদী গোষ্ঠীর প্রতিক্রিয়া ক্রিকেটে রাজনীতির প্রবেশকে নতুন করে সামনে এনেছে।

এর জবাবে বাংলাদেশ কঠোর অবস্থান নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার প্রশ্নে ভারতে আসন্ন বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও আইসিসিকে লিখিতভাবে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ খেলাটির ভবিষ্যৎকেই ঝুঁকিতে ফেলছে। ভারতের লাগামহীন আধিপত্য কমানো না গেলে শুধু ছোট দেশ নয়, বিশ্ব ক্রিকেটই বড় সংকটে পড়তে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত