আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ মে ২০২৬ শনিবার: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও প্রতিষ্ঠানকে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ফুটবলার হামজা চৌধুরী। তিনি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম-কে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ সম্মাননা অর্জন করেন। পাশাপাশি দর্শক-সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
শুধু তাই নয়, ২০২৫ সালে ফুটবলে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন হামজা। ফলে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে তিনি তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে ‘ত্রিমুকুট’ অর্জন করেন।
পুরস্কার গ্রহণের পর ভিডিও বার্তায় হামজা বলেন, এই সম্মাননা পেয়ে তিনি গর্বিত। তিনি তার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতীয় দলকে সারা বছর সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক। তিনি বলেন, বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দেশের ক্রীড়াঙ্গণের একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের আয়োজন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড–এর প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। তিনি জানান, প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ড ‘কুল’ টানা ১১তমবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে।
সভাপতির বক্তব্যে রেজওয়ান উজ জামান রাজিব বলেন, দেশের ক্রীড়া সাংবাদিকতা বিশ্বমানের হলেও আরও উন্নয়নের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে।
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কার প্রবর্তনকারী বিএসপিএ এবার ১৬টি বিভাগে মোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে।
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীরা হলেন, বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা ও আমিরুল ইসলাম (রানার-আপ), পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী, বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন, বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম, বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা, বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার, উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল, বর্ষসেরা কোচ: পিটার বাটলার, বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী, বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর, বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা, সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি, সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
এবারের আয়োজনে হামজা চৌধুরীর ত্রিমুকুট জয়ই ছিল সবচেয়ে আলোচিত ঘটনা, যা দেশের ফুটবলে তার প্রভাব ও অবদানের নতুন স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড