অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বন্ধ হচ্ছে নয়টি আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বন্ধ হচ্ছে নয়টি আর্থিক প্রতিষ্ঠান

সংস্কার ০১ ডিসেম্বর ২০২৫: দেশের আর্থিক খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা অস্থিরতা মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অবশেষে একটি বড় ধরনের সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে দুর্বল অবস্থায় থাকা নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রোববার ৩০ নভেম্বর ২০২৫ গভর্নর আহসান এইচ. মনসুরের নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে সদ্য প্রণীত ‘ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ-২০২৫’-এর বিধান অনুযায়ী,যা প্রথমবারের মতো ব্যাংক ও এনবিএফআই পুনর্গঠন, একীভূতকরণ বা লিকুইডেশনের জন্য পূর্ণাঙ্গ নীতি কাঠামো দিয়েছে।

বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স,বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি),প্রিমিয়ার লিজিং,ফারইস্ট ফাইন্যান্স,জিএসপি ফাইন্যান্স,প্রাইম ফাইন্যান্স,আবিভা ফাইন্যান্স,পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এই নয়টি প্রতিষ্ঠান একাই সমগ্র এনবিএফআই খাতের খেলাপি ঋণের ৫২ শতাংশের দায় বহন করছে। গত বছরের হিসাব অনুযায়ী এই পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৮৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,এসব প্রতিষ্ঠানে আটকে আছে মোট ১৫ হাজার ৩৭০ কোটি টাকার আমানত। এর মধ্যে ব্যক্তিগত আমানত রয়েছে ৩ হাজার ৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের আমানত মিলিয়ে রয়েছে আরও ১১ হাজার ৮৪৫ কোটি টাকা।

বিশেষজ্ঞরা মনে করেন,বহু বছর ধরে দুর্বল তদারকি,সম্পর্কিত দলকে অনিয়ন্ত্রিত ঋণ প্রদান,খেলাপি ঋণ পুনরুদ্ধারে ব্যর্থতা এবং সম্পদের মূল্য অতিরঞ্জন এমন নানা কারণে এই প্রতিষ্ঠানগুলো কার্যত অদৃশ্য দেউলিয়াত্বে ভুগছিল। এ বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক মোট ২০টি ঝুঁকিপূর্ণ এনবিএফআইকে ‘রেড ক্যাটাগরি’তে চিহ্নিত করে। সে তালিকা থেকেই নয়টি প্রতিষ্ঠানকে বন্ধের আওতায় আনা হয়েছে।

অন্যদিকে বাকি ১১টি প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্স,বে লিজিং,ইসলামিক ফাইন্যান্স,মেরিডিয়ান ফাইন্যান্স,হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স,আইআইডিএফসি,উত্তরা ফাইন্যান্স,ফিনিক্স ফাইন্যান্স,ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল—এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এদেরকে পুনরুদ্ধার পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া এই পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।