আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৫ জানুয়ারী ২০২৬: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহামদসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
রোববার ৪ জানুয়ারি ২০২৬ দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাগুলো দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহামদ। এছাড়া ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ ও পরিচালক খাদিজা আক্তারকেও আসামি করা হচ্ছে।
মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক কয়েকজন কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সাবেক কর্মকর্তারা হলেন, মো. হাবিবুর রহমান, আরিফ মো. শহিদুল হক, চৌধুরী মোসতাক আহমেদ, এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল এবং আবু রাশেদ নওয়াব। ব্যাংকটির সাবেক পরিচালক হিসেবে আসামি করা হয়েছে মনোয়ারা সিকদার, পারভীন হক সিকদার, রন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন ও কৌশিক কান্তি পন্ডিতকে।
এছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, ক্রিস্টাল কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন খান মজলিশ ও পরিচালক আব্দুর রউপ, বেঙ্গল ও এন্ড এম সার্ভিসের মালিক জন হক সিকদার, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক সৈয়দ মাহবুব-ই-করিম, সিকোটেক হোল্ডিংস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান ও পরিচালক মো. শফিকুল ইসলাম। আরও আসামি করা হচ্ছে টেক ইন্টেলিজেন্সের এমডি জামিল হোসাইন মজুমদার, এম এস কনস্ট্রাকশনের মালিক মোহাম্মদ সালাহ উদ্দিন, জুপিটার বিজনেস লিমিটেডের মালিক মমতাজুর রহমান এবং প্রতিষ্ঠানটির পরিচালক মোসফেকুর রহমানকে।
দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলা দায়েরের পর দ্রুত পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছে কমিশন।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।