আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: বরিশাল আদালতে বিচারকের এজলাসে হট্টগোল, ভাঙচুর ও অসদাচরণের ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পর জননিরাপত্তা আইনে ১২ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য ও বিএনপি নেতা। এবার তাদের আইন পেশার সনদ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল আদালতের এজলাসে ভাঙচুর ও বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তাৎক্ষণিক তদন্ত করে প্রতিবেদন দেন বরিশালের যুগ্ম মহানগর দায়রা জজ আবদুল্লাহ আল ইউসুফ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মিল্টন হোসেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি বরিশাল মহানগর দায়রা জজের কাছে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের জন্য বাংলাদেশ বার কাউন্সিল-এর সচিবের কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর রেজিস্ট্রার জেনারেলের কাছেও আবেদন করা হয়েছে।
অন্যদিকে, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ভাঙচুর এবং বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নয়জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
রুল জারি হওয়া বরিশাল জেলা আইনজীবী সমিতির নয় সদস্য হলেন, সাদিকুর রহমান লিংকন, মীর্জা রিয়াজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজিমুদ্দিন পান্না, মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, সাঈদ ও হাফিজ উদ্দিন বাবলু। এর আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ভাঙচুর, সরকারি নথি ও মালামাল নষ্ট, বিচারককে ভয়ভীতি প্রদর্শন, শক্তি প্রদর্শন, ত্রাস সৃষ্টি, বিচার কাজে বাধা এবং বিচারককে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করার অভিযোগে জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। পরে বুধবার সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, একটি মামলার জামিনকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি সকালে সাদিকুর রহমান লিংকনসহ ১৫-২০ জন আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেন এবং বিচারকদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগান দেন। এতে আদালত প্রাঙ্গণে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ঢুকে এক আইনজীবীকে শুনানি করতে বাধা দেওয়া হয়। আইনজীবী বিপ্লব শুনানি চালিয়ে গেলে তাকে এজলাস থেকে বের হয়ে যেতে বলা হয়।
মামলায় উল্লেখ আছে, বারের সভাপতি এক আইনজীবীকে এজলাসে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তার সঙ্গে থাকা আইনজীবীরা জিআরও শম্ভু ও কোর্ট ইন্সপেক্টর তারক বিশ্বাসকে ধাক্কা দিয়ে বের করে দেন। ডায়াসের মাইক্রোফোন ভাঙচুর করা হয়। কজলিস্ট ও মামলা দায়ের রেজিস্টার ছিঁড়ে ফেলা হয়। টেবিল ভেঙে ও বসার টুল উপড়ে ফেলে আতঙ্ক সৃষ্টি করা হয়। উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের ধমক দিয়ে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয় এবং বিচারককে জোরপূর্বক এজলাস থেকে নেমে যেতে বাধ্য করা হয়।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের