আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ মে ২০২৬ শুক্রবার: ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনীর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসে প্রখ্যাত কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ একটি নিবন্ধ প্রকাশ করেন। সেখানে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নারী ও পুরুষের সাক্ষ্য তুলে ধরা হয়, যারা অভিযোগ করেছেন যে ইসরায়েলি হেফাজতে থাকাকালে তারা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
ইসরায়েল সরকার এই প্রতিবেদনকে “আধুনিক সংবাদমাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশিত সবচেয়ে জঘন্য ও বিকৃত মিথ্যা” বলে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার নেতৃত্বে ইসরায়েল এ বিষয়ে নীরব থাকবে না এবং এই অভিযোগের বিরুদ্ধে জনমত ও আইনের আদালতে লড়াই করবে।
অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনের সত্যতা নিয়ে অনড় অবস্থানে রয়েছে। সংবাদমাধ্যমটির মুখপাত্র জানিয়েছেন, প্রতিবেদনটি অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে। এতে ব্যবহৃত তথ্য স্বাধীন মানবাধিকার সংস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মাধ্যমে মিলিয়ে দেখা হয়েছে। তাদের দাবি, এটি সাংবাদিকদের কণ্ঠরোধের একটি রাজনৈতিক চেষ্টা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগত যৌন নির্যাতনের অভিযোগ ও প্রমাণের কথা জানিয়ে আসছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে