অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফিটনেস টেস্টে ব্যর্থ পাকিস্তানের তিন ক্রিকেটার

মোঃ আবিদুজ্জামান

২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণার পূর্বে ফিটনেস টেস্টে পার হতে পারেননি পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, লেগ স্পিনার ইয়াসির শাহ ও পেসার মোহাম্মদ হাসনাইন। লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দুই দিনের ফিটনেস টেস্ট ক্যাম্প গঠন করে পকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এই তিন ক্রিকেটার। এদিন ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়েছেন পাক উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ান। এই ব্যাটসম্যান জানিয়ে রাখলেন, ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে খেলার জন্য তিনি শারীরিককভাবে পুরোপুরি ফিট। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতেও যে, তিনি প্রস্তুত সেটার ইঙ্গিত দিয়ে রেখেছেন। অধিনায়ক সরফরাজ আহমেদ ও বামহাতি পেসার মোহাম্মদ আমির ১৮ পয়েন্ট পেয়ে দুজনই ফিটনেস টেস্টে ভালোভাবেই উতরে যান। হাসান আলী ও শান মাসুদ ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ফিট প্রমাণ করেন।

 

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত