অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

প্রান্তিক কৃষকদের স্বস্তি: ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আসল ও সুদ মওকুফ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রান্তিক কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত আসল কৃষিঋণ এবং এর ওপর জমাকৃত সমুদয় সুদ মওকুফ করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। এতে আনুমানিক ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি, শস্য, মৎস্য ও পশুপালন খাতে নিয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করা। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের সুদসহ পাওনা প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এই মওকুফের আওতায় পড়বে।

১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার পর তার ওপর যত সুদ জমে থাকুক, আসল ও সম্পূর্ণ সুদ মওকুফ করা হবে। এতে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি লাভবান হবেন। ড. নাসিমুল গনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায়মুক্ত হবেন। এতে তাদের কাজের আগ্রহ বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। কিস্তির পেছনে যে অর্থ ব্যয় হতো, তা এখন উন্নত বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন কৃষকরা। ঋণের চাপ না থাকায় তারা নতুন মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন।

তিনি আরও জানান, ঋণ মওকুফের ফলে কৃষকদের ক্রেডিট রেকর্ড উন্নত হবে। এতে তারা ভবিষ্যতে ব্যাংক থেকে স্বল্পসুদে নতুন কৃষিঋণ নিতে পারবেন এবং উচ্চসুদের মহাজনি ঋণের ওপর নির্ভরতা কমবে। সরকারের মতে, ঋণের বোঝা কমলে কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে জাতীয় কৃষি উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমবে। পাশাপাশি, এর তাৎক্ষণিক প্রভাবে গ্রাম থেকে শহরমুখী অভিবাসন কমতে পারে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পেতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া-এর সরকারের ১৯৯১-১৯৯৬ মেয়াদে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ করা হয়েছিল, যা কৃষি উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা রেখেছিল। এ ছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা