আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ মে ২০২৬ বুধবার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুলিশকে ঘেরাও ও হামলা চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর অনেক পুরুষ এলাকা ছেড়ে চলে যাওয়ায় চনপাড়া প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলা রয়েছে।
বর্তমানে চনপাড়ার অধিকাংশ বাড়িতে শুধু নারী ও শিশুরা অবস্থান করছে। এলাকার বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো এলাকায়।
বুধবার ৬ মে ২০২৬ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ওয়াকিটকি উদ্ধার করা হলেও হাতকড়াসহ পালিয়ে যাওয়া শামীম মিয়াকে সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করা যায়নি। এছাড়া পুলিশের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও উদ্ধার হয়নি।
ঘটনার পর রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি মালামাল ক্ষতিসাধনের অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেছেন।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ব্যবসায়ী আলী আজগর বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা উচিত। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
স্থানীয় গৃহবধূ আকলিমা আক্তার বলেন, চনপাড়ায় সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। পুলিশের অভিযানের ভয়ে এখন এলাকায় কোনো পুরুষ মানুষ নেই।
আরেক গৃহবধূ সালমা বেগম দাবি করেন, তার স্বামী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন এবং শামীম মিয়ার সমর্থকও নন। তারপরও তাকে মামলার আসামি করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গত ৫ মে ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে শামীম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দুর্বৃত্তরা রাম দা, লোহার রড, ছোরা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা পুলিশের গাড়ি ঘেরাও করে পিকআপ ভ্যানের চাকা কেটে দেয় এবং পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশের একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন এবং আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এদিকে, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা এবং পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান