অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ এপ্রিল ২০২৬ বুধবারপাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নির্ধারিত হামলা ১৫ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তা স্বাগত জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলও হামলা বন্ধে সম্মত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এই যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের উদ্যোগে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবে ট্রাম্প সম্মতি দিলে তিনি একতরফাভাবে হামলা স্থগিতের ঘোষণা দেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা করবে।

মার্কিন সময় মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) হামলার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। পরে হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করে। এর পরপরই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, এই দুই সপ্তাহের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা হবে এবং এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদন রয়েছে।

তবে এই যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। এই শর্ত পূরণ হলেই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাব এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি নিজেই উল্লেখ করেন। ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধ এবং ইরানের প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় হিসেবে দেখা হচ্ছে। তারা আরও জানায়, পরবর্তী ধাপে ইসলামাবাদে আলোচনা করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইসরায়েলও এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বলা হয়, ইরান হরমুজ প্রণালি খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও হামলা বন্ধের কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পকে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর আহ্বান জানান। তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেন এবং বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা ইতিবাচক ও আশাব্যঞ্জক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরালোভাবে এগোচ্ছে এবং এর সফল পরিণতির জন্য সময় প্রয়োজন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প এই প্রস্তাব সম্পর্কে অবগত এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তানের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে তেহরান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে