অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহের আরএসপির ১২৫ আসন

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মার্চ ২০২৬: নেপালের সংসদ নির্বাচনের ভোটগণনা শেষ হয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর মোট ২৭৫টি আসনের জন্য সম্প্রতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়েছে এবং বাকি ১১০টি আসন সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্ধারণ করা হবে।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তরুণ ভোটারদের সমর্থন পাওয়া কাঠমান্ডুর সাবেক মেয়র বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় সাফল্যের পথে রয়েছে। সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতেই জয় পেয়েছে দলটি।  সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্ধারিত ১১০টি আসনের ক্ষেত্রেও ভোটের শতাংশ অনুযায়ী আরএসপি প্রায় ৫২টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে দলটির মোট আসনসংখ্যা প্রায় ১৭৫-এর কাছাকাছি পৌঁছাতে পারে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশে এখনও কয়েকদিন সময় লাগতে পারে।

ভোটের পরিসংখ্যান অনুযায়ী, আরএসপি পেয়েছে প্রায় ৫০ লাখ ৪৫ হাজার ২১৯টি ভোট, যা মোট ভোটের প্রায় ৪৮ শতাংশ। অন্যদিকে নেপালি কংগ্রেস পেয়েছে প্রায় ১৭ লাখ ১৯ হাজার ৬৪১টি ভোট (১৬.২ শতাংশ)।  সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল পেয়েছে প্রায় ১৪ লাখ ২৮ হাজার ৫৭০টি ভোট (১৩.৫ শতাংশ)। আরেক সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ‘প্রচণ্ড’-এর দল নেপালি কমিউনিস্ট পার্টি পেয়েছে প্রায় ৭ লাখ ৭৭ হাজার ৩৫৯টি ভোট (৭.৪ শতাংশ)।

অন্যদিকে রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি সরাসরি ভোটে মাত্র একটি আসনে জয় পেয়েছে এবং তাদের ভোটের হার প্রায় ৩.১ শতাংশ।  নেপালের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে আরএসপি বড় জয় পেতে যাচ্ছে, ভোটগণনার শুরু থেকেই এমন আভাস মিলছিল। ব্যালট পেপারে ভোট হওয়ায় গণনা শেষ হতে তুলনামূলক বেশি সময় লেগেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে