অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নেপালের নির্বাচনে জেন জি সমর্থনে নতুন শক্তি আরএসপি এগিয়ে

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ মার্চ ২০২৬: নেপালের ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় কাঠমান্ডুর মেয়র বালেন শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) দেশজুড়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। অন্তত ৪৪টি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে থাকায় সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে।

ঝাপা-৫ আসনে বালেন শাহ সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন, ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলির চেয়ে এগিয়ে আছেন বলে জানিয়েছে গণমাধ্যম হিন্দুস্তান টাইমসবিশ্লেষকদের মতে, মূলত জেন জি প্রজন্মের সমর্থনে আরএসপি দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। গত বছরের তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও প্রচলিত রাজনীতির সমালোচনার মাধ্যমে দলটির জনপ্রিয়তা বাড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হয়। গত বছর তরুণদের নেতৃত্বে আন্দোলনের সময় পুলিশের দমন-পীড়নে ৭৭ জন নিহত হওয়ার পর প্রায় ছয় মাসের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফল ঘোষণার প্রস্তুতি রয়েছে। প্রথমে সরাসরি নির্বাচিত আসনের ফল প্রকাশ করা হবে, এরপর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভোট গণনা হবে।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আরএসপি অন্তত ৩৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে। দলটির চেয়ারম্যান রবি লামিছানে চিতওয়ান২ আসনে লিডে আছেন। কাঠমান্ডুর ১, , , , , , ৮ ও ১০ আসনেও আরএসপি প্রার্থীরা এগিয়ে। এছাড়া ভক্তপুর১ ও ২, মোরাং, ধানুশা, রৌতাহাট, বারা, ললিতপুর, কাস্কি, রূপান্দেহি, দাং, ব্যাংকে ও কান্চনপুরসহ আরও কয়েকটি আসনে দলটির প্রার্থীরা লিডে রয়েছেন।

প্রাথমিক হিসাবে এবারের নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টারাই জানান, সব পক্ষের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।

২০২৫ সালে দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে বড় আন্দোলন হয়। সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। পরে ১২ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, যা নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা।

নেপালের সংসদীয় নির্বাচনে মোট ২৭৫টি আসন রয়েছে। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় এবং বাকি ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে বণ্টন করা হয়। এই ১৬৫টি আসন দেশটির সাতটি প্রদেশে ভাগ করা আছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে