অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নেতানিয়াহুকে হটাতে নতুন জোট ‘টুগেদার’ : এক মঞ্চে বেনেট-লাপিদ

দখলদার ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (বামে) এবং বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ।

ছবি: রয়টার্স

সংস্কার ২৭ এপ্রিল ২০২৬ সোমবার: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্য এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। ডানপন্থি ও মধ্যপন্থিদের সমন্বয়ে গঠিত এই নতুন জোটের নাম রাখা হয়েছে টুগেদার (একত্রে)।

বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ অনুষ্ঠেয় নির্বাচনে এই সুপার কোয়ালিশন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হতে পারে। অনেকে এ জোটকে হাঙ্গেরিতে ভিক্টর অরবানকে ক্ষমতাচ্যুত করা জোটের সঙ্গে তুলনা করছেন। বেনেটের বেনেট ২০২৬ ও লাপিদের ইয়েশ আতিদ একীভূত হয়ে এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে।

এই রাজনৈতিক জোট গঠনের সময়ই নেতানিয়াহু তার প্রস্টেট থেকে ম্যালিগন্যান্ট টিউমার অপসারণের তথ্য প্রকাশ করেন, যা নিয়েও প্রশ্ন উঠেছে এবং নির্বাচনে এটি একটি আলোচিত ইস্যু হতে পারে।

গত রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় তারা এক হয়েছেন। বেনেট ঘোষণা দেন, নতুন দলের নেতৃত্ব তিনিই দেবেন এবং এখন সময় এসেছে নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায় শুরু করার।

বেনেট সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জরিপে দেখা গেছে, এই তিন নেতা এক হলে তারা পার্লামেন্ট নেসেট-এ সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারেন। যদিও আইজেনকোট এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেননি, তবে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বেনেটের দল একাই ২৪টি আসন পেতে পারে, যা নেতানিয়াহুর লিকুদ পার্টির সমান। এর সঙ্গে আইজেনকোটের সম্ভাব্য ১২টি ও লাপিদের ৭টি আসন যুক্ত হলে নেতানিয়াহুর জয় কঠিন হয়ে পড়তে পারে।

তবে এই জোটে ঝুঁকিও রয়েছে। লাপিদের মতো মধ্যপন্থির সঙ্গে জোট করলে বেনেট তার কট্টর সমর্থকদের একটি অংশ হারাতে পারেন।

এর আগে ২০২১ সালে বেনেট ও লাপিদ জোট বেঁধে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটালেও মতপার্থক্যের কারণে সেই সরকার মাত্র ১৮ মাস টিকে ছিল। এবার বেনেট স্পষ্ট করেছেন, তিনি আর আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কোনো ভূমি ছাড়বেন না।

২০২২ সালে নির্বাচনে জিতে নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন করেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তার নিরাপত্তা বিষয়ক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেতানিয়াহু অবশ্য পাল্টা প্রতিক্রিয়ায় পুরোনো জোটের একটি ছবি শেয়ার করে মন্তব্য করেছেন, তারা আগেও এটি করেছিল, আবারও করবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীতে নিয়োগ ও করব্যবস্থার বৈষম্য বড় ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স ইহুদিদের সেনাসেবা থেকে অব্যাহতি নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। এছাড়া ইরান, হিজবুল্লাহ ও হামাস ইস্যুতেও নেতানিয়াহুর কৌশল নিয়ে সমালোচনা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, সাবেক কমান্ডো বেনেট (৫৪) ও জনপ্রিয় উপস্থাপক থেকে রাজনীতিক হওয়া লাপিদ (৬২)-এর এই জোট নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ১৩ সদস্য অপসারণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃত ৯২০ নিখোঁজ ৫১০০০ এর বেশি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

যাবজ্জীবন রায়ের পর হুমকির মুখে মধ্যপ্রদেশের নারী বিচারক

ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা

রাজস্থানে মসজিদ উচ্ছেদ ইস্যুতে একসঙ্গে প্রতিবাদে হিন্দু-মুসলিম

ভারতের রাজস্থান রাজ্যের বাড়মের ও জয়সলমীর জেলায় সরকারি উচ্ছেদ অভিযানের নামে মসজিদ ও মুসলিম ধর্মীয় উপাসনালয় ভাঙার অভিযোগে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। এই আন্দোলনের বিশেষ দিক হলো, স্থানীয় মুসলিমদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরাও একসঙ্গে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করছেন। বাড়মের জেলার বাড়বীর গ্রামসহ