আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার: বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হয়েছিল সোনালি রঙের এই ভাস্কর্য। এতে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।
সম্প্রতি ভাস্কর্যটি বাতাসে দুলতে দেখা যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। বুধবার সেখানে কর্মীদের ভাস্কর্যের সঙ্গে দড়ি বেঁধে সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা গেছে।
গত বছরের ডিসেম্বরে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসেবে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই এটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি জানান, সরকারি প্রকৌশলীদের পর্যালোচনায় ভাস্কর্যটি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। তাদের মতে, এটি বাতাসে দুলছে এবং যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।
তবে ভাস্কর্য অপসারণের কাজও বেশ জটিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিরাপদে নামাতে একাধিক বড় ক্রেনের প্রয়োজন হবে। লেকটাউনের মতো ব্যস্ত এলাকায় কাজ করতে গেলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগও কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করার প্রয়োজন হতে পারে।
এছাড়া ভাস্কর্যের পাশেই একটি সাবওয়ে থাকায় সেখানে ভারী ক্রেন স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ভাস্কর্যটি ভবিষ্যতে অন্য কোনো স্থানে পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড