আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জুন ২০২৬ সোমবার: জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে ব্যাপক হট্টগোল সৃষ্টি হলে বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বাজেট আলোচনার সময় মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে ২০০৪ সালের একটি পারিবারিক দাওয়াতের প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে মন্তব্য করলে বিরোধী দলের সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। এতে অধিবেশন কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছেন এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি এসব বক্তব্যকে ‘অমার্জনীয় অপরাধ’, ‘হীনমানসিকতা’ ও ‘বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংসদ সদস্য যেন এ ধরনের বক্তব্য না দেন, সেই আশা প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীকে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য না করার জন্য সতর্ক করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের শালীনতা ও মর্যাদা বজায় রাখতে হবে এবং জাতীয় সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্যের স্থান নয়।
পরে ডেপুটি স্পিকার মনিরুল হক চৌধুরীর আপত্তিকর বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। সমালোচনার মুখে মনিরুল হক চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর কোনো বক্তব্যে কারও আত্মসম্মানে আঘাত লেগে থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।
জামায়াত এবং নারী সংসদ সদস্যদের নিয়ে এই মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও বিশৃঙ্খলার কারণে দিনের বাজেট আলোচনা অনেকটাই আড়ালে পড়ে যায় এবং মনিরুল হক চৌধুরী ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান