অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নানা অপরাধের অভিযোগে ১১ ভারতীয় নাগরিককে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

সংস্কার ১ মে ২০২৬ শুক্রবার: ফৌজদারি অপরাধ, মাদক, জালিয়াতি, ভিসা শর্ত লঙ্ঘন ও অসহযোগিতার অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে ১০ জন পাঞ্জাবের এবং একজন হায়দ্রাবাদের বাসিন্দা।

বৃহস্পতিবার নাউরু এয়ারলাইন্স পরিচালিত একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। ফ্লাইটটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র জানায়, বহিষ্কারের আগে অধিকাংশ ব্যক্তিকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছিল। এর মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়োঙ্গা হিল, ভিক্টোরিয়ার মেলবোর্ন এবং নিউ সাউথ ওয়েলসের ভিলাউড কেন্দ্র উল্লেখযোগ্য।

নির্বাসিতদের মধ্যে মাত্র দুজনের বৈধ পাসপোর্ট ছিল। বাকি নয়জনকে অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনের দেওয়া জরুরি সনদের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।

অভিবাসন কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের কয়েকজন ‘অবাধ্য ও বিশৃঙ্খল’ আচরণ করায় সাধারণ যাত্রীবাহী ফ্লাইটে ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই বিশেষ নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও এসকর্টসহ চার্টার ফ্লাইট ব্যবহার করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, নির্বাসন প্রক্রিয়ায় কয়েকজন সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং কেউ কেউ কনস্যুলার সহায়তাও নিতে চাননি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক-সংক্রান্ত অপরাধ, চুরি, প্রতারণা, অনধিকার প্রবেশ, সহিংসতা, পুলিশের ওপর হামলা, জামিনের শর্ত ভঙ্গ এবং পারিবারিক সহিংসতাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলাও বিচারাধীন।

অস্ট্রেলীয় কর্তৃপক্ষ বলছে, ভিসা শর্ত লঙ্ঘন বা অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে