অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নতুন তিন বছরের ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ জুলাই ২০২৬ রবিবার: ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশের মধ্যে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকে পরিচিতিমূলক বৈঠকের মাধ্যমে এ আলোচনা শুরু হয়। তিন বছর মেয়াদি নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ ৪ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে।

আইএমএফের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার। প্রতিনিধি দল প্রথমে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও কবির আহাম্মদের সঙ্গে বৈঠক করে। পরে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আলোচনা শেষে আবার বাংলাদেশ ব্যাংকে দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রথম দিনের বৈঠক ছিল পরিচিতিমূলক। পরবর্তী সময়ে বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে।

এবারের আলোচনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, রাজস্ব আদায় বৃদ্ধি, কর ছাড়ের যৌক্তিকতা, সরকারি ব্যয় ব্যবস্থাপনা, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের ভাষ্য, আগের কর্মসূচির তুলনায় বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সংস্কার পরিকল্পনা নির্ধারণ করাই তাদের লক্ষ্য।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে বাংলাদেশ গত জুনে নতুন কর্মসূচির আওতায় ঋণের জন্য আনুষ্ঠানিক আবেদন করে। সরকারের প্রত্যাশা, তিন বছরের এ কর্মসূচিতে ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার পাওয়া যাবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কারণে আগের কর্মসূচির অনেক সংস্কার সময়মতো বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কর্মসূচি প্রয়োজন।

বর্তমান সফর শেষে আইএমএফ প্রতিনিধিদল ওয়াশিংটনে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন ইতিবাচক হলে আগামী অক্টোবরের আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর চূড়ান্ত আলোচনার জন্য আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারি থেকে নতুন কর্মসূচির ঋণের অর্থ ছাড় শুরু হতে পারে।

বাংলাদেশ ২০২৩ সালের শুরুতে আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হয়। পরে ২০২৫ সালের জুনে এর পরিমাণ বাড়িয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার করা হয়। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পাওয়া গেছে। বাকি রয়েছে ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। সংস্কার শর্ত বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় স্থগিত রয়েছে। আইএমএফ জানিয়েছে, রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন শর্তে অগ্রগতি দেখার পরই অবশিষ্ট অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে চলমান কর্মসূচির পাশাপাশি অতিরিক্ত ২ বিলিয়ন ডলার ঋণের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও কঠোর শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। গত ১১ মে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সব শর্ত বাংলাদেশের অর্থনীতির জন্য উপযোগী নয় এবং জনগণের স্বার্থ বিবেচনায় সরকার সব শর্ত মেনে চলবে না। তবে ২১ মে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সরকার নতুন ঋণ কর্মসূচি চালুর আগ্রহ প্রকাশ করে। পরে অর্থ মন্ত্রণালয় জানায়, আইএমএফও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সরকারের অবস্থান হলো, সংস্কার থেকে সরে না গিয়ে দেশের বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবসম্মত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে নতুন ঋণ কর্মসূচিতে সমঝোতায় পৌঁছানো।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।