অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নতুন গভর্নর নিয়ে প্রশ্নে নীরব অর্থমন্ত্রী : বললেন কিছুই বলার নেই

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: নজিরবিহীন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পরিবর্তন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসদ্য বিদায়ী গভর্নরের বিদায় এবং নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বারবার বলেন - কিছুই বলার নেই। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে নতুন গভর্নর মোস্তাকুর রহমান-এর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিকাল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন নতুন গভর্নর। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টার দিকে গভর্নর ও অর্থমন্ত্রী দপ্তর ত্যাগ করেন। এ সময় সাংবাদিকরা গভর্নরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে সাংবাদিকরা গভর্নরের বিদায় ও নতুন নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, কিছুই বলার নেই

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, গভর্নরকে এভাবে বিদায় দেওয়ার প্রয়োজন ছিল কি না। জবাবে অর্থমন্ত্রী আবারও বলেন, কিছুই বলার নেই। এ সময় আরও জানতে চাওয়া হয়, বিদায় প্রক্রিয়াটি সঠিক হয়েছে কি না। উত্তরে অর্থমন্ত্রী একই মন্তব্য পুনরাবৃত্তি করে বলেন, কিছুই বলার নেই

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা