আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ জুলাই ২০২৬ সোমবার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। সোমবার ১৩ জুলাই ২০২৬ সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি কোন ভিত্তিতে পরিচালিত হবে, তা স্পষ্ট করা হয়েছে এবং প্রস্তাবিত ভিত্তিগুলোর সঙ্গে সংস্থাটি সম্পূর্ণ একমত হয়েছে। তিনি জানান, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে চলমান সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফও এ বিষয়ে সম্মতি দিয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী কোন সংস্কার কখন বাস্তবায়ন হবে, তা অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এই ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের নীতিতেও আইএমএফ সমর্থন দিয়েছে। একই সঙ্গে জনগণের কল্যাণে একটি নির্বাচিত সরকারের দায়বদ্ধতাকে আইএমএফ গুরুত্ব দিয়েছে এবং মানুষের স্বার্থ রক্ষা করেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের চার মাসে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতির প্রশংসা করেছে আইএমএফ। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে উল্লেখযোগ্য ট্যাক্স আদায়কে বড় সাফল্য হিসেবে দেখা হয়েছে। ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়ানোর সরকারি পরিকল্পনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
ভর্তুকির বিষয়ে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মূল কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
অর্থমন্ত্রী আরও জানান, আইএমএফের সঙ্গে আলোচনা চলমান থাকবে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের সংস্কার কার্যক্রমে আইএমএফের সন্তুষ্টির ভিত্তিতেই ভবিষ্যতের নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।