অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দুই জয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ জুন ২০২৬ রবিবার: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট তুলে ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০১৪ সালে শিরোপা জয়ের পর ২০১৮ ও ২০২২ টানা দুই বিশ্বকাপেই তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

২০১৮ সালের আগে বিশ্বকাপ ইতিহাসে কখনোই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি জার্মানদের। আগের পাঁচটি বিশ্বকাপে দলের কোচ ছিলেন জোয়াকিম লো। এবার প্রথমবারের মতো বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জুলিয়ান নাগেলসম্যান। কাই হাভার্টজ, জামাল মুসিয়ালাসহ একঝাঁক প্রতিভাবান ফুটবলারকে নিয়ে তিনি অতীতের হতাশা কাটিয়ে নতুন সূচনা করতে চান।

সেই লক্ষ্যেই দুর্দান্ত শুরু করেছে জার্মানি। প্রথম ম্যাচে তারা কুরাসাওকে ৭-০ গোলে হারায়। শনিবার দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্ট শুরুতে এগিয়ে গিয়ে জার্মানদের চাপে ফেললেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় নাগেলসম্যানের দল।

ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় জার্মানি। এই জয়ের ফলে টানা দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

সবশেষ ২০১৪ সালে নকআউট পর্বে উঠে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল জার্মানি। এবারও দলটির সমর্থকদের প্রত্যাশা, অতীতের সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড