আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ মার্চ ২০২৬: ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে চরম পরিস্থিতিতে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স ‘অল-ইন’ পডকাস্টে বলেন, ইসরাইল যদি নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকির মুখে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের তুলনায় আরও জটিল। এবারের সংঘাতে কম সময়ের মধ্যেই বেশি প্রাণহানি, অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং বড় আকারের বাস্তুচ্যুতি ঘটেছে। স্যাক্সের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে তার প্রধান লক্ষ্য অনেকটাই অর্জন করেছে। তাই সংঘাত দীর্ঘ না করে দ্রুত সমাধানের পথে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এখনই যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো প্রয়োজন।
তিনি আরও সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি সংঘাতে টানা হামলার কারণে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চায়। সেনাপ্রধান ইয়াল জামিরের বরাতে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে ইহুদি ধর্মীয় উৎসব পাসওভার শুরুর আগেই অভিযান শেষ করার পরিকল্পনা রয়েছে।
ইসরাইলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, সংঘাত শুরুর আগে যে ধারণা ছিল, এখন ইরানের ক্ষমতাসীন ব্যবস্থাকে উৎখাত করার সম্ভাবনা অনেক কম। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এবং পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে