অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দশকসেরা ওয়ানডে দলে সাকিব

মো. আবিদুজ্জামান

ব্যাপারটা অনুমিতই ছিল। গত ১০ বছরের সেরা ওয়ানডে একাদশ হবে, তাতে সাকিবের নাম না থাকাটাই হতো খবর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেই খবর হতে দেয়নি। সম্প্রতি তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আলাদা আলাদাভাবে তিনটি দশকসেরা একাদশ নির্বাচন করেছে আইসিসি। তাতে ওয়ানডে দলে আছেন ব্যাটে-বলে এক দশকের বেশি সময় ধরে দাপট দেখানো সাকিব আল হাসান পেলেন স্বীকৃতি। ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিন সংস্করণেই শীর্ষে ওঠা একমাত্র ক্রিকেটার সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টির দশকসেরা একাদশে অবশ্য জায়গা পাননি সাকিব। একই দিন মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টির দশকের সেরা দলও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ছেলে-মেয়ে মিলিয়ে পাঁচটি দলের ৫৫টি জায়গায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিবই। সর্বোচ্চ তিন জন জায়গা পেয়েছেন ভারতের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন দুই জন করে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার আছেন একজন করে। নেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের কেউ।

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত