আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: রাজধানীর তুরাগ এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডের বামনারটেক এলাকার অলি মাদবরের বস্তিতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আলম হোসাইন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় বাসিন্দা মো. চাঁন মিয়া বেপারী জানান, টিনশেড ও আধাপাকা মিলিয়ে অন্তত ২৫ থেকে ৩০টি ঘর পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের টিম দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্কার/ইএমই
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯