অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকায় সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার: রাজধানী ঢাকায় সাবেক সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেনাবাহিনীর আরেক সাবেক তিন তারকা জেনারেল গ্রেপ্তারের দুই দিনের মাথায় এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে একই সপ্তাহে সেনাবাহিনীর সাবেক তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করে ডিবি। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মানবপাচারের একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এই ধারাবাহিক গ্রেপ্তারের মধ্যে শেখ মামুন খালেদের আটক নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়কার রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা রয়েছে। এক-এগারো সময়কালে ডিজিএফআইয়ের কার্যক্রমে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগেও তার নাম উঠে আসে।

সামরিক জীবনে সিগন্যালস কোরের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মামুন। ২০০৭ সালের ডিসেম্বরে তিনি ডিজিএফআইতে পরিচালক (এফএসআইবি) হিসেবে যোগ দেন এবং ২০০৮ সালের জুনে পরিচালক (কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো-সিআইবি) হিসেবে দায়িত্ব পান।

পরবর্তীতে ২০১১ সালে তিনি পুনরায় ডিজিএফআইতে ফিরে এসে মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এ পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর এবং পরে তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল আকবর হোসেন। প্রায় দেড় বছর তিনি এ দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে শেখ মামুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসরের আগে তিন তারকা জেনারেল হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর দায়িত্বেও ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার সময় তিনি কুমিল্লায় কর্নেল পদে কর্মরত ছিলেন। সে সময়কার রাজনৈতিক পরিবর্তনের ঘটনাপ্রবাহেও তার নাম আলোচনায় আসে।

এছাড়া সাম্প্রতিক সময়েও তিনি আলোচনায় ছিলেন। ২০২৫ সালের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের তথ্য সামনে আসে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

তাপস–নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা : অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

পুলিশকে হামলা করে আসামি ছিনতাই : আতঙ্কে পুরুষশূন্য এলাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুলিশকে ঘেরাও ও হামলা চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর অনেক পুরুষ এলাকা ছেড়ে চলে যাওয়ায় চনপাড়া প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের বহিষ্কৃত

জুনের মধ্যেই মাঠ ছাড়বে সেনাবাহিনী : কোর কমিটির সিদ্ধান্ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনীর সব সদস্যকে জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থে

মিথ্যা অভিযোগে জিডি : নারীর এক মাসের কারাদণ্ড

চট্টগ্রামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার ঘটনায় এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন মাহমুদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারীর নাম বিবি মরিয়ম। তিনি নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের স্ত্রী।