অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ডিসেম্বরের মধ্যেই ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ ডিসেম্বর ২০২৫: ডিসেম্বর মাসের মধ্যেই পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জমা অর্থ ফেরত দিতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমানতকারীদের অর্থ নিশ্চিতভাবে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। সভায় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও শেখ ফরিদ।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তারা এবং রেজল্যুশনের আওতাধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রথমে রেজল্যুশনের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে এখন পর্যন্ত নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে পরিচালকদের অবহিত করা হয়। এরপর গভর্নর দ্রুত আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়াসহ কোনো কার্যক্রমে প্রযুক্তিগত সমস্যা না হয়।

এছাড়া নতুন করে গঠিত ব্যাংকের জন্য একটি একক ও সমন্বিত মানবসম্পদ (এইচআর) নীতিমালা প্রণয়নের নির্দেশও দেওয়া হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

রুপার ভরি বেড়েছে ১৭৫ টাকা : নতুন দাম কার্যকর

দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে

বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, মানুষের জীবিকা রক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার ২৬ জুন ২০২৬ দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের

উত্তরাধিকারসূত্রের ১৩০০ উন্নয়ন প্রকল্প সরকারের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময় নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান

১৭ বিলিয়ন ডলারের ২০২৬ বিশ্বকাপ : আয়-ব্যয়ের নতুন রেকর্ড

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রতি চার বছর পর বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হলেও ২০২৬ সালের বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশাল অর্থনৈতিক পরিসরের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ইতিহাসের সবচেয়ে বড়