আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ জানুয়ারী ২০২৬: ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। এর আগে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প ছিল না। সেই দেশ হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হয়। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়।
আইসিসি গত বুধবার জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে আলোচনা করতে আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে ওই সময়েও সরকারের অবস্থান বদলায় নি। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি জানায়, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
নিরাপত্তা ইস্যুর পটভূমিতে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বলা হয়, ভারতের উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্বকাপে বাংলাদেশ দল, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, এ প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরানোর দাবি জানায় বিসিবি। তবে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্য ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন। এরপরই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে।
এদিকে, বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের দাবি যৌক্তিক ছিল, কিন্তু আইসিসি তা মানে নি। তিনি জানান, পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হলেও প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা সরকারের মতামতের ওপর নির্ভর করবে। পাকিস্তান সরকার খেলতে না বললে আইসিসি চাইলে ২২তম দলও নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নাকভি আরও বলেন, আইসিসির চেয়ারম্যান জয় শাহ একসময় বিসিসিআইয়ের সচিব ছিলেন। ভারত যদি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, পাকিস্তান তা মেনে নেবে না। তার ভাষায়, বাংলাদেশও আইসিসির সদস্য যেমন পাকিস্তান। পাকিস্তান ও ভারতের জন্য যদি কোনো সুযোগ থাকে, তবে বাংলাদেশকেও তা দেওয়া উচিত। অন্যথায় পাকিস্তান নিজের অবস্থানে অনড় থাকবে।
অন্যদিকে বিসিবির এক পরিচালক জানান, এখনো স্কটল্যান্ডকে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মেইল তারা পাননি। বাংলাদেশের লক্ষ্য এখনো বিশ্বকাপে খেলা এবং সে কারণে সভাপতি আমিনুল ইসলামকে শেষবারের মতো চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বোর্ডের পরিচালকরা।
সংস্কার/ইএমই
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত