আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ জানুয়ারী ২০২৬: টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শাই হোপ। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে না থাকলেও বিশ্বকাপ দলে ফিরেছেন তিনি।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রোস্টন চেজ, জেসন হোল্ডার, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারার পর, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনে, প্রতিপক্ষ স্কটল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।
সংস্কার/ইএমই
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত