অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জয়ের স্বাদ পেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে কোনো জয় নেই। এর মধ্যে পাঁচটিতেই কপালে জুটেছে হার। বড়দিনের ছুটি থেকে ফিরেই নিজেদের মেলে ধরল দুর্দান্তভাবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দাপুটে ফুটবল খেলে চেলসিকে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত,  গ্রানিত জাকা ও বুকায়ো সাকা। চেলসির একমাত্র গোলদাতা ট্যামি আব্রাহাম। সাত ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল আর্সেনাল। সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলে জিতেছিল তারা। মাঝে সাত ম্যাচের পাঁচটিতেই তারা হেরেছিল। এমন দুর্দশা কাটানো পূর্ণ পয়েন্ট প্রাপ্তির পর উচ্ছ্বাসিত আর্তেতা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন,  প্রধান বিষয় হলো ম্যাচের ফল। সত্যিই আমাদের এই জয়টি দরকার ছিল। গত আট সপ্তাহ ধরে ফল নিয়ে আমরা খুব দুর্ভাগ্যের শিকার ও হতাশ হয়েছি। তাই এটি আমাদের জন্য দারুণ একটি দিন। খেলা শুরুর বাঁশি বাজার পর থেকেই আপনারা দেখতে পেয়েছেন যে, আমাদের দলটি তেজ ও জেতার আগ্রহ নিয়ে মাঠে নেমেছে।

সম্পর্কিত খবর

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত

বিশ্বকাপে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া, ব্রাজিল, মরক্কো ও সুইজারল্যান্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। শুরু থেকেই লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনোজদের আক্রমণে চাপে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে মুনোজের একটি গোল অফসাইডে বাতিল হয়, আর হামেস, মোহিকা