অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জেরুজালেমে কট্টর ইহুদিদের বিক্ষোভ : ইসরায়েলি পতাকায় আগুন

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: ইসরায়েলের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মধ্যেই এর প্রতিবাদে জেরুজালেমের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েকশ কট্টরপন্থী আল্ট্রা-অর্থোডক্স ইহুদি। পশ্চিম জেরুজালেমের মেয়া শেয়ারিম এলাকায় তারা ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে এবং ইহুদিবাদবিরোধী (অ্যান্টি-জায়নিস্ট) ব্যানার প্রদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক কাঠামো ও জায়নবাদী আদর্শ একটি ধর্মীয় রাষ্ট্রের ধারণার সঙ্গে সাংঘর্ষিক এবং তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। বিক্ষোভে জায়নবাদ ইহুদি ধর্মের শত্রু লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। একই সঙ্গে বিভিন্ন স্থানে ইসরায়েলি পতাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের একটি বড় অংশ শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক কাঠামোর বিরোধিতা করে আসছে। তাদের মতে, মেসিয়াহ বা ত্রাণকর্তার আগমনের আগে কোনো ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ধর্মীয়ভাবে অনুমোদিত নয়। জাতীয় দিবসে এমন প্রতিবাদ ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক ও ধর্মীয় বিভেদের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে