আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানি ভাতা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, জুলাইযোদ্ধাদের ক, খ ও গ-এই তিন শ্রেণিতে গেজেটভুক্ত করা হয়েছে। মোট ১৪ হাজার ৩৬৯ জন গেজেটভুক্ত জুলাইযোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে নিজ নিজ ব্যাংক হিসাবে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ক-শ্রেণির প্রত্যেকে ২০ হাজার টাকা, খ-শ্রেণির প্রত্যেকে ১৫ হাজার টাকা এবং গ-শ্রেণির প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাচ্ছেন। বাকি গেজেটভুক্তদের ভাতা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, আহত জুলাইযোদ্ধারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। গুরুতর আহতদের মেডিকেল বোর্ডের সুপারিশ এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনগুলো চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।
এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৫০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে আগ্রহী ৩ হাজার ২৪১ জনের তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান