আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ এপ্রিল ২০২৬ বুধবার: সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে চীনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এই সফরে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কূটনৈতিক সূত্র জানায়, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপির ২০ সদস্যের একটি প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৬ এপ্রিল দলটি ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির এই সফর সরকার পরিচালনা ও দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, বিএনপি সরকার গঠন করলে চীন সর্বাত্মক সহযোগিতা করবে—এমন আশ্বাস আগে থেকেই দিয়ে আসছে দেশটি। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকে একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
চীন সফরে অংশ নেওয়া প্রতিনিধিদলে রয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জবিউল্লাহ; ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি; ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু; ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন; বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি এবং হাবিব-উন-নবী খান সোহেল; সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল; জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি; প্রশিক্ষণ সেল বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, এমপি; সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি; নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আল নোমান, এমপি; মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মো. মনোয়ার হোসেন, এমপি; ‘মায়ের ডাক’ (মানবাধিকার সংগঠন)-এর সমন্বয়ক সানজিদা তুলি; যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ; এলজিআরডি মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) ও কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। এই সফরকে দুই দেশের রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংস্কার/ইএমই
‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ এর মাধ্যমে দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের জবাবদিহিতা ছাড়াই আবার মালিকানায় ফেরার সুযোগ দেওয়ায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এতে চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে শ্রমবাজারে অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে মালয়েশিয়া থেকে। দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য তাদের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়েছে, যা নতুন আশার সঞ্চার করেছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এই
দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। এসব প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২২ হাজার ৮৮১ কোটি টাকা, যা শীর্ষ ২০ খেলাপির ৬৫ শতাংশ। আর ২০টি প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকারও বেশি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশসেরা ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লক্ষ টাকা। শীর্ষ ২০ ঋণ খেলাপি