আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে আবারও শিরোপা জিতেছে রাজশাহী। শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ১২তম আসরের ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়ার্স।
এর আগে ২০২০ সালের ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে বিপিএলে প্রথম শিরোপা জিতেছিল রাজশাহী রয়েলস। এবারের আসরে নাম পরিবর্তন করে রাজশাহী ওয়ারিয়ার্স নামে খেলা দলটি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপার স্বাদ পেল।
ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী। ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ১০.২ ওভারে ৮৩ রানের জুটি গড়েন। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন। তানজিদ হাসান তামিম ৬১ বলে ১০০ রান করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন, যা তার বিপিএলের তৃতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহী তোলে ১৭৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়েলস। দলটি ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ। আসিফ আলি করেন ২১ রান। ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের ৭ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে ব্যর্থ হন। ফলে বিপিএলে তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দলটি।
রাজশাহীর বোলারদের মধ্যে লঙ্কান পেসার বিনু ফার্নান্দো ৩ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন। হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। জেমস নিশাম শিকার করেন ২ উইকেট। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
সংস্কার/ইএমই
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত