অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গ্রাহক আন্দোলনের মধ্যেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ মে ২০২৬ রবিবার: গ্রাহকদের চলমান আন্দোলন ও নানা অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার ২৪ মে ২০২৬ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

গত বছরের ২৩ জুলাই তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার পদত্যাগের খবরে ব্যাংকটির চলমান পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

এদিকে গ্রাহকদের আন্দোলনের কারণে রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত সভাও অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল। তবে এ বিষয়ে তিনি নিজেই পদত্যাগের খবর অস্বীকার করে বলেন, “আমি পদত্যাগ করি নাই।” এর বেশি মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ২০২৪ সালের আগস্টের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়। পরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।