আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ জানুয়ারী ২০২৬: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেশের সব ব্যাংককে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমে অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছেন।
গত রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর এ পরামর্শ দেন। সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা অংশ নেন। বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নগদ লেনদেনে সতর্কতা, তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
গভর্নর বলেন, কোনো এনজিও বা বেসরকারি সংস্থা গণভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম নিলে ব্যাংকগুলো সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে পারে। তবে ব্যাংকের সিএসআর ব্যয়ের নির্ধারিত নীতিমালা থাকায় এ সিদ্ধান্ত নিয়ে ব্যাংক খাতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ব্যাংকের অস্থিরতার মধ্যে এ ধরনের ব্যয় কতটা যুক্তিসংগত। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ শিক্ষা, ৩০ শতাংশ স্বাস্থ্য এবং ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু খাতে খরচ করতে হয়। বাকি অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো, খেলাধুলা ও অন্যান্য খাতে ব্যয় করা যায়। নীতিমালা না মানলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টেকসই রেটিংয়ে প্রভাব পড়তে পারে।
এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাংকের প্রতিটি শাখায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দুটি করে ব্যানার টানানোর নির্দেশনা এসেছে। পাশাপাশি গণভোটের জনসচেতনতা কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে বলা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সংস্কারমুখী সরকারের সংস্কার উদ্যোগে জনগণের সমর্থন প্রয়োজন।
সভায় গভর্নর আরও জানান, চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ৩৭৫ কোটি ডলারের বেশি কিনে বাজারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা ছেড়েছে, তাই অর্থের অপচয় রোধে সতর্ক থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ঠেকাতে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিকের বদলে সাপ্তাহিকভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বৈঠকে জানানো হয়, গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার কমে মোট ঋণের ৩০ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বর শেষে ছিল ৩৫.৭৩ শতাংশ। মার্চ প্রান্তিকে এটি ২৫ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ায় অপব্যবহার রোধে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবিকে চিঠি দিয়ে গণভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখায় ব্যানার প্রদর্শনের অনুরোধ জানানো হয়।
সংস্কার/ইএমই
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) তাদের ৫ বছর মেয়াদি ১ বিলিয়ন ডলারের সুকুক বা ইসলামী বন্ডের আইনি মূল্য নির্ধারণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ৭ মে ২০২৬ এ মূল্য নির্ধারণ করা হয়। চূড়ান্ত বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয়েছে সমমূল্যে (পার ভ্যালু) এবং নিশ্চিত রাতারাতি অর্থায়ন হার এসওএফআর
দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৭ মে ২০২৬ গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে ডিএসইর একটি প্রতিনিধিদল এসব প্রস্তাব তুলে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের ওপর করের বোঝা বাড়তে পারে। করমুক্ত আয়সীমা সীমিত বৃদ্ধি পেলেও করহার ও আয়ের স্ল্যাব পরিবর্তনের কারণে প্রায় সব করদাতাকেই বেশি কর দিতে হবে বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৪২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। এতে উপস্থিত ছিলেন ভাইস