আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ জুলাই ২০২৬ বুধবার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে বিপুল অর্থ আয় করেছেন। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন। এই তথ্য প্রকাশের পর প্রেসিডেন্টের ক্ষমতা ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সংঘাত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
গত ৩০ জুন ২০২৬ যুক্তরাষ্ট্রের ‘অফিস অব গভর্নমেন্ট এথিক্স’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বার্ষিক আর্থিক বিবরণী প্রকাশ করে। ৯২৭ পৃষ্ঠার ওই নথিতে ২০২৫ সালে ট্রাম্পের সম্পদ ও আয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ট্রাম্প ও তাঁর ছেলেদের যৌথভাবে প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স’ থেকে তিনি ৫০ কোটি ডলারের বেশি আয় করেছেন। এছাড়া নিজের নামে চালু করা ‘$TRUMP’ মেমে কয়েন বিক্রি করে আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ট্রাম্পের সবচেয়ে বড় আয়ের উৎস ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি, যা তাঁর উত্তরাধিকারসূত্রে পাওয়া রিয়েল এস্টেট ব্যবসার আয়কেও ছাড়িয়ে গেছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরেই ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে ২৪০ কোটি ডলার থেকে ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির পেছনে ক্রিপ্টো খাতের বড় অবদান রয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টো রাজধানী’ হিসেবে গড়ে তুলতে একাধিক ক্রিপ্টো-বান্ধব নীতি গ্রহণ করেন। এর মধ্যে জাতীয় কৌশলগত ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ বা তহবিল গঠনের উদ্যোগও রয়েছে।
তবে ট্রাম্পের এই নীতি ও ক্রিপ্টো ব্যবসার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা বাড়ছে। বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের পরিবারের আর্থিক সুবিধা নিশ্চিত করছেন। সম্প্রতি এলিজাবেথ ওয়ারেনসহ পাঁচজন ডেমোক্র্যাট সিনেটর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ক্রিপ্টো লেনদেন নিয়ে সরাসরি জবাবদিহির দাবি জানিয়েছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো প্রতিষ্ঠানে আসা বিনিয়োগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে কি না, তা খতিয়ে দেখতে দ্রুত শুনানির আহ্বান জানিয়েছেন তারা।
সংস্কার/ইএমই
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নীতিগত (রেপো) সুদহার ১০ শতাংশেই রাখা হয়েছে। একই সঙ্গে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৪২৮তম সভা গত ২৮ জুন ২০২৬ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। সভায় পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন,
অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা বাড়তে থাকায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব ফাইন্যান্স কোম্পানিকে গ্রাহকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি, ডিজিটাল লেনদেনে সতর্কতা বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের জানাতে হবে যে, ব্যাংকিং
দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে