অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কুয়েতে ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের বক্তব্য প্রশ্নবিদ্ধ

কুয়েতে ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের বক্তব্য প্রশ্নবিদ্ধ

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার: কুয়েতে গত ১ মার্চ একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের আনুষ্ঠানিক বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন সেখানে দায়িত্বরত মার্কিন সেনারা। তাদের অভিযোগ, ঘাঁটিটি ড্রোন হামলা প্রতিরোধে মোটেও প্রস্তুত ছিল না এবং এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন, শক্তিশালী নিরাপত্তা বলয় ভেদ করে ড্রোনটি কৌশলে ঘাঁটির ভেতরে প্রবেশ করেছিল। তবে সেনাবাহিনীর ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের সদস্যরা এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। হামলায় আহত এক সেনা সিবিএস নিউজকে বলেন, ড্রোনটি ফাঁকি দিয়ে ঢুকে পড়েছেএমন দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর; বাস্তবে ঘাঁটিটির প্রতিরক্ষা ব্যবস্থাই ছিল দুর্বল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যখন বেশিরভাগ সেনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডকে কুয়েতের দক্ষিণ উপকূলের শুয়াইবা বন্দরে পাঠানো হয়। সেনাদের ভাষ্য, এই এলাকা সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় ছিল এবং এটি সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায়ও ছিল বলে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল।

এক সেনা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আরও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান নিতে বাধ্য হন, কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

সেনাদের বর্ণনা অনুযায়ী, ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি ছিল। সেখানে কেবল টি-ওয়াল ব্যবহার করা হয়েছিল, যা মূলত স্থল বিস্ফোরণ ঠেকাতে ব্যবহৃত হয়। আকাশপথের হামলা ঠেকাতে কোনো ছাদ বা ওভারহেড সুরক্ষা ছিল না। এমনকি তারা অস্থায়ী টিনের ঘরে কাজ করতেন এবং কার্যত কোনো ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না।

অন্যদিকে, প্রতিরক্ষা সহকারী সচিব শন পার্নেল দাবি করেন, সেনাদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেখানে ৬ ফুট উচ্চতার দেয়াল ছিল। তবে সেনাদের উত্থাপিত নির্দিষ্ট অভিযোগ নিয়ে পেন্টাগন তদন্তাধীন উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩৭৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন নিহত হয়েছেন এবং ৫ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তবে অধিকাংশ সেনাই প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বে ফিরেছেন। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মঙ্গলবার থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা চূড়ান্ত শান্তি চুক্তির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে