অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কাবাডির অগ্রগতিতে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ৫ কোটি টাকার অনুমোদন

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় ক্রীড়াপঞ্জি ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

অনুমোদিত বাজেটের বড় অংশ জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াতে ব্যয় করা হবে। এ বছর পাকিস্তান, চাইনিজ তাইপে (পুরুষ ও নারী দল) এবং নেপালের বিপক্ষে কয়েকটি হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সাধারণ সম্পাদক জানান, প্রয়োজনে সময়সূচি বা প্রতিপক্ষ কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে চলতি বছর টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়ে ফেডারেশন দৃঢ়প্রতিজ্ঞ। ঘরোয়া ও আন্তর্জাতিক সব আসর মিলিয়েই বাজেট নির্ধারণ করা হয়েছে।

সভায় ৩য় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫ (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা বিভাগ)-এ ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘোষিত ১০ লাখ টাকার বিশেষ সম্মানি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

কাবাডিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের লক্ষ্যে গোপালগঞ্জে একটি একাডেমি প্রতিষ্ঠার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। একাডেমি পরিচালনায় একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি একাডেমির কার্যক্রম তদারকি, মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

কাবাডির অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়াতে শিগগিরই ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করার কথাও জানানো হয়েছে। সভাপতি মোঃ আলী হোসেন ফকির কাবাডির বর্তমান অগ্রগতি ও অর্জনে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড