অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কাঠমান্ডু বিমানবন্দরে তুর্কি বিমানে আগুন : নিরাপদে ২৮৮ আরোহী

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মে ২০২৬ সোমবার: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ১১ মে ১০১৬ এ দুর্ঘটনা ঘটে।

বিমানটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইস্তাম্বুল থেকে আসা বিমানটি রানওয়েতে নামার পর ডান পাশের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ দেখা দেয়। পরে সেখানে আগুন ধরে যায়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়।

সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বলেন, বিমানে থাকা সবাই নিরাপদ আছেন এবং উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনার পর নিরাপত্তার কারণে কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়।

হিমালয়ঘেরা দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি হিসেবে ধরা হয়। এর আগেও সেখানে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৫ সালেও একই এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছিল, তবে তখনও কোনো প্রাণহানি হয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে