আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ জানুয়ারী ২০২৬: রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জিনাত, বিল্লাল ও রিয়াজ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) শুক্রবার ১১ জানুয়ারি ২০২৬ রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনাত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার এবং বিল্লাল এই হত্যার মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছে। রিয়াজ তাদের সহযোগী হিসেবে কাজ করেছে।
তদন্ত কর্মকর্তারা জানান, মোটরসাইকেল কিনে দেওয়ার প্রলোভন, বিপুল অঙ্কের টাকা এবং গ্রেপ্তার হলেও দ্রুত জামিনের আশ্বাস দিয়ে বেকার জিনাতকে ভাড়া করে বিল্লাল। পুরো হত্যার পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বেও ছিল বিল্লাল। তিনি পেশায় একজন এসি মেকানিক হলেও অপরাধ জগত ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে তদন্ত সূত্র।
সূত্র আরও জানায়, মুসাব্বিরের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। পাশাপাশি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। এসব বিরোধের পাশাপাশি হত্যার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় বৃহস্পতিবার মুসাব্বিরের স্ত্রী তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে মুসাব্বির একাধিক মামলার আসামি হন এবং দীর্ঘ সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন এবং সাম্প্রতিক সময়ে এলাকায় তার রাজনৈতিক তৎপরতা বেড়ে যায়।
ডিবির কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই একাধিক গোয়েন্দা দল মাঠে নামে। গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে জিনাত, মানিকগঞ্জ থেকে বিল্লাল এবং পরে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও জানা গেছে, এই হত্যাকাণ্ডে আরেকজন শুটারসহ আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। হত্যার প্রকৃত কারণ এবং এর পেছনের মাস্টারমাইন্ডদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান