অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কলম বিরতিতে ব্যাংকের সেবা বন্ধে শাস্তির হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের এমডির

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার: ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ‘সচেতন গ্রাহক ফোরাম’ এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানালেও ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে গ্রাহক সেবা বন্ধ রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বুধবার সচেতন গ্রাহক ফোরাম ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এবং বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শাখায় অনেক কর্মকর্তা কলম বিরতি পালন করেন বলে জানা গেছে। গণমাধ্যমে সরাসরি কেউ মন্তব্য না করলেও কয়েকটি শাখায় গ্রাহক সেবা বন্ধ থাকতে দেখা গেছে।

গ্রাহক ভোগান্তির বিষয়ে এমডি বলেন, ব্যাংকের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত আছেন। তবে কোন শাখায় কী পরিস্থিতি চলছে, তা প্রধান কার্যালয়ে বসে সবসময় জানা সম্ভব নয়।

চলমান আন্দোলনের কারণে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার প্রবণতা ও ব্যাংকের স্থিতিশীলতা নিয়ে এক প্রশ্নের জবাবে আলতাফ হোসাইন বলেন, কোনো ব্যাংক থেকে যদি একদিনেই সব আমানত তুলে নেওয়া হয়, তাহলে সেটি বন্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে এমনটি ঘটে না। তিনি স্বীকার করেন, আন্দোলনসহ নানা কারণে টাকা তোলার চাপ কিছুটা বেড়েছে। তবে সেই চাপ এখনো সহনীয় পর্যায়ে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি গুরুতর হলে তা সবারই জানা থাকত বলেও উল্লেখ করেন তিনি।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।