অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ মে ২০২৬ শনিবার: দেশে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসা খাতে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকশনিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমানতিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত প্যাকেজের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার কোটি টাকা বিতরণ করবে। বাকি ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। উভয় ক্ষেত্রেই সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে।

গভর্নর বলেন, ব্যাংকিং খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংক খাত থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যেগুলোকে সাধারণভাবে খেলাপি ঋণ বলা হলেও অধিকাংশ ক্ষেত্রে এসব ঋণের বিপরীতে যথাযথ জামানত ও প্রয়োজনীয় নথিপত্র নেই। এসব অর্থের বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে অর্থ ফেরত আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান।

তিনি আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরিয়ে আনা এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর পাশাপাশি কৃষি, পোশাকশিল্প, সিএমএসএমই, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং সৃজনশীল অর্থনীতি খাতে অর্থায়ন করা হবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হয়ে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে।

৪১ হাজার কোটি টাকার তহবিলের খাতভিত্তিক বরাদ্দ, বন্ধ শিল্পকারখানা ও সেবা খাত: ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাত: ৫ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতি: ১০ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণ: ৩ হাজার কোটি টাকা, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে: ৩ হাজার কোটি টাকা

১৯ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা, কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ ব্যাংকগুলোর কাছে ৪ শতাংশ সুদে সরবরাহ করবে, যা পরে গ্রাহক পর্যায়ে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এই তহবিলের আওতায়, প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ: ৫ হাজার কোটি টাকা, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তা: ৫ হাজার কোটি টাকা ,চামড়া ও চামড়াজাত পণ্য খাত: ২ হাজার কোটি টাকা, বেকার যুবকদের কর্মসংস্থান: ১ হাজার কোটি টাকা, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড: ১ হাজার কোটি টাকা, হিমায়িত মাছ ও মাছ রপ্তানি: ২ হাজার কোটি টাকা, পরিবেশবান্ধব বা গ্রিন বিনিয়োগ: ১ হাজার কোটি টাকা, বৈদেশিক কর্মসংস্থান: ১ হাজার কোটি টাকা, স্টার্টআপ খাত: ৫০০ কোটি টাকা, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি): ৫০০ কোটি টাকা,বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ব্যয় করা হবে। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে নতুন গতি আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা