অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ওয়াশিংটনের নৈশভোজে হামলার লক্ষ্য ছিলেন ট্রাম্প ও শীর্ষ কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

সংস্কার ২৭ এপ্রিল ২০২৬ সোমবার: ওয়াশিংটনে একটি নৈশভোজ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারাই সম্ভাব্য টার্গেট ছিলেন বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত শনিবার ২৫ এপ্রিল ২০২৬ রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনো শীর্ষ নেতা হতাহত হননি। এ ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

রোববার ২৬ এপ্রিল ২০২৬ এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ জানান, হামলার উদ্দেশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর লক্ষ্য ছিল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তিনি বলেন, হামলাকারী হোটেলের ভেতরে অস্ত্রটি জোড়া লাগিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকায় হামলাকারী বেশি দূর এগোতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন। সোমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। টড ব্ল্যাঞ্চ আরও বলেন, তদন্তকারীরা ধারণা করছেন, হামলাকারীর মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের সদস্যরা। তবে অভিযুক্ত ব্যক্তি এখন পর্যন্ত তদন্তে সহযোগিতা করছেন না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে