অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এস আলম গ্রুপের ঋণখেলাপি ও অর্থপাচার : অর্থনীতিতে বড় চাপ

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ এপ্রিল ২০২৬ বুধবার: দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। এসব প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২২ হাজার ৮৮১ কোটি টাকা, যা শীর্ষ ২০ খেলাপির ৬৫ শতাংশ। আর ২০টি প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকারও বেশি।

গত সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তালিকা উপস্থাপন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এস আলম গ্রুপ নামে-বেনামে আরও হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে লুটপাট করেছে, যার অধিকাংশই খেলাপি হলেও সেই হিসাব তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

এই গ্রুপের ঋণের বড় অংশ নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে। ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে অনেক ব্যাংক দেউলিয়াত্বের ঝুঁকিতে পড়েছে। গ্রাহকেরা অনেক ক্ষেত্রে পাঁচ হাজার টাকাও তুলতে পারছেন না।

অর্থনীতিতে প্রভাব ও সংকট: এসব অনিয়মের প্রভাবে দেশের অর্থনীতি চাপে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ হলেও দ্বিতীয় প্রান্তিকে তা কমে ৩ দশমিক ০৩ শতাংশে নেমে এসেছে। একই সময়ে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির মতো বাংলাদেশের ওপরও প্রভাব ফেলছে।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও ব্যবস্থাপনার ঘাটতিতে পাম্পে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রপ্তানি কমেছে, বাতিল হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট, কমেছে বিদেশগামী কর্মীর সংখ্যাও। আবাসন খাতেও মন্দা দেখা দিয়েছে, যা প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত।

পাচার ও অনিয়মের অভিযোগ: এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক, বিমা, জমি দখল, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও লুটপাটসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, সাবেক সরকারের আশ্রয়ে এই গ্রুপ অন্তত এক লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে।

সিআইডি সূত্রে জানা যায়, গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। ভুয়া নথি ও প্রতারণার মাধ্যমে ছয়টি ব্যাংক থেকে প্রায় ৯৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগও রয়েছে।

বিদেশে শেল কোম্পানি খুলে অন্তত ১৮ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে জানা গেছে। সিঙ্গাপুরে বিনিয়োগ, হোটেল, বাড়ি ও অন্যান্য সম্পদ কেনার তথ্যও উঠে এসেছে।

ব্যাংক দখল ও সুশাসনের অবনতি: ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনায় প্রভাব বিস্তার করে এস আলম গ্রুপ। একসময় শক্তিশালী এই ব্যাংকটি তারল্য সংকটে পড়ে এবং বিদেশি বিনিয়োগ হারায়। তাদের নিয়ন্ত্রণকালে বিতরণ করা মোট ঋণের প্রায় ৮০ শতাংশই গ্রুপটির কাছে যায়।

এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে অদক্ষ লোক নিয়োগ ও দ্রুত পদোন্নতির মাধ্যমে ব্যাংকিং খাতে সুশাসন ভেঙে ফেলা হয়।

সরকারের পদক্ষেপ: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যৌথ অনুসন্ধান চলছে এবং আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদেশি আইনি সহায়তাও নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তসংস্থা টাস্কফোর্স কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় আইনি প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতামত: সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, একটি পরিবার কীভাবে পুরো ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করতে পারে, এস আলম তার উদাহরণ। তিনি এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের দায়ী করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অর্থনীতিবিদরা মনে করছেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় পাচারকৃত অর্থ দ্রুত উদ্ধার এবং দায়ীদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া জরুরি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

রুপার ভরি বেড়েছে ১৭৫ টাকা : নতুন দাম কার্যকর

দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে

বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, মানুষের জীবিকা রক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার ২৬ জুন ২০২৬ দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের

উত্তরাধিকারসূত্রের ১৩০০ উন্নয়ন প্রকল্প সরকারের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময় নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান

১৭ বিলিয়ন ডলারের ২০২৬ বিশ্বকাপ : আয়-ব্যয়ের নতুন রেকর্ড

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রতি চার বছর পর বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হলেও ২০২৬ সালের বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশাল অর্থনৈতিক পরিসরের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ইতিহাসের সবচেয়ে বড়